Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • 🌧️ কান্না
    ~~ শরীফ এমদাদ হোসেন
    (কাব্যগ্রন্থ: প্রতিভা যেওনা ফিরে ১৯৯৭)

    প্রতিভা, আমিতো এমন কিছুই বলিনি তুমি কাঁদতে পারো
    এতটুকুই শুধু বলেছি
    আগেও একা ছিলাম, এখনো একা আছি
    আর একাই থাকতে চাই অনন্তকাল!

    পথ হারালে পথিক, মরীচিকা দেখে চোখে
    পথ হারালে নদী, বালুচরে ধরা পড়ে
    নীড় হারালে পাখি, একাকী আকাশে ওড়ে
    ঘর হারালে নারীর, কেঁদে‑কেটে দিন কাটে
    আমার তো কেউ নেই,
    মা‑বাবা, ভাই‑বোন, পাড়াপড়শী, আত্মীয়‑স্বজন
    আমিও কারো নই
    আমার শৃংখলে, আমার বন্ধনে, আমার মুক্তিতে
    কোন মূল্য আছে কি?
    এমন তো কিছু বলিনি, যাতে তুমি কাঁদতে পারো!

    সুখ আসলে সখী, ভালোবেসে সখা ডাকে
    সুখ দেখালে সখা, প্রিয়ারূপে কাছে আসে
    সুখ ডোবালে প্রেমে, দুঃখ স্রোত বান ডাকে
    আমার তো সুখ নেই, আমার তো সখী নেই
    আমি তো কখনো কারো প্রিয় নই

    আমার অ‑সুখে, আমার‑বেদনায়, আমার অ‑প্রেমে
    কখনো কারো যায় আসে কি!

    সত্যিই বলছি প্রতিভা, এমন তো কিছুই বলা হয়নি
    এমন তো কিছুই ঘটে যায়নি, যাতে তুমি কাঁদতে পারো।

    4
    3 Comments
    • অব্যক্ত কিছু কথা, চাপা কিছু অভিমান আর অপূর্ব কাব্যময়তা, সবমিলিয়ে চমৎকার

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 July 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar