Profile Photo

মো.সালমানুর রহমান দুর্জয় (MSR DURJOY)Offline

  • DURJOY123@
  • আমার এক শিক্ষক বলতেন- সবসময় হ্যাঁ বলাটা কাটিয়ে ওঠা দরকার।
    জীবনে কাউকে হার্ট করতে পারি না বলে শত অসুবিধা সত্ত্বেও না বলাটা আর হয়ে ওঠে নি।
    কেউ হইত মনে মনে নানান ট্যাগ জুড়ে দিয়েছেন –
    ব্যক্তিত্বহীন, পদলেহক, লোভী হেন তেন….. কেউ হইত আবার অন্যভাবে সবসময় আইরনি মনোভাবে ছেলেমানুষি ভেবে জাজ করে আসছেন আমায় আজীবন,কেউবা ফায়দা লুটেছেন।
    কিন্তু ব্যক্তিত্বতা কি শুধু কঠোরতা, বলিষ্ঠতা আর সবসময়ের ইগোকে(হতে পারে ভালোদিকের) বোঝায়?তার (ব্যক্তিত্বতার) দৃষ্টি এত পক্ষপাততুষ্ট কেন?হোক কেউ ভাষার কিংবা কাজের দ্বারা কষ্ট তাতে তার কিচ্ছুই আসে যায় না।

    তবে “না” বলাটাও দরকার সময়ে, স্বার্থান্বেষীরা তোমার পিছনে পড়ে যাওয়া যে তার জন্য সেটা অচিরেই ভুলে যাবে আর জসীমউদ্দিনের ব্যাথাকে থু মেরে আবার ও হার্ট করে জর্জরিত করে দেবে। এবার হ্যাঁ বলাটার আসল উদ্দেশ্যটা ও বৃথা হয়ে যাবে 😔।

    “প্রতিদান
    ~জসীম উদ্দীন

    আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
    আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।” (জসীমউদ্দিনের ব্যথা)

    আবার হ্যাঁ সীমিত আসনে রাখলে-আপনি ভালো না। কিন্তু ব্যক্তিত্বধারী থেকে ভালো কারণ আমরা মনে করি সে ইগোবান। আবার যার যার মদকপুষ্ট সাপোর্টতো আছেই।মতের মিলকে কে না পছন্দ করে। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোণ নেই বলে কোনো কিছুতে স্বচ্ছতা নেই কিংবা সমাজে বেস্টা আদৌতে ওঠে আসতে পারে না, গলা চিপে নামিয়ে অযোগ্যতা কিংবা যোগ্যতা সম্পন্ন থেকে অন্তত অযোগ্যকে জাজ করে সমাজে তাদের আসনে বসিয়ে দিই আর জল হয়ে ওঠে গভীর ঘোলা। হ্যাঁ বলাটা পাইয়ের মতন। মধ্যপন্থায় এক্সিলেন্ট π=3.14165…………….এই বৃত্তের অনুপাত একোরেট সম্ভব না।তাই ৩….আসন্ন অনুপাতে আমরা যেকোনো বৃত্তকে কিংবা চাকতি বানাতে ব্যবহার করি।যত আসন্ন মান বেশি তত সূক্ষ্ম। তেমনি “হ্যাঁ” বলাকে আসন্ন ধরে নিজ নিজ দৃষ্টিকোণ থেকে ধরে নেই। 3 হলে পুরোপুরি পার্ফেক্ট না আর একটুর জন্য আরো পর্ফেক্ট হলে ক্ষতি কি? তাই হ্যাঁ বলুন তবে যেন পর্ফেক্ট হয়। এই খুব পার্ফেক্ট কোয়ালিটিতে হওয়াটাই বেশি জরুরি কোয়ান্টিটি মেন্ডেটরি না।তাই খুব পর্ফেক্টটা বলা জরুরি। সময়ে না বলাটা ও উচিত। সবকিছুতে যেন নৈতিক বোধ সচেতন থাকে তাইলে আপেক্ষিক বিষয়টা পরিবর্তিত ও হতে পারে। তবে যেন অন্তত পার্ফেক্ট থাকে।

    ✒️….. দুর্জয়

    5
    2 Comments
Skip to toolbar