Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • চৌকাঠ
    শরীফ এমদাদ হোসেন
    ঘরটা এখন নিঃশব্দ এক আশ্রম
    জীর্ণ অবয়বে পড়ে আছে সময়ের ধুলো
    চৌকাঠে বসে থাকে মা’র মুখ—
    আঁচলের কোণে শুকনো হাসি জমে আছে আজও।

    একটা চেয়ারে বাবা, কাঁধে হাত রাখা নেই আর
    ঘড়ির কাঁটা ঘোরে, কেউ কিন্তু দেখে না সময়
    চাল ধোয়া শব্দ আর শিলপাটা থেমে গেছে
    কে যেন মুখ ঢাকে আর বারবার ভিজে ওঠে বুক।

    চারকোনা টেবিলে চারটা থালা—
    একটাতে শুধুই ধোঁয়া, আরেকটায় স্মৃতি
    তৃতীয়টা ফাঁকা, চতুর্থে পুরনো অভিমান।
    বসে থাকা হাতগুলো অদৃশ্য এখন
    তবু প্রতিদিন খাবারের গন্ধ রেখে যায়।

    একটা জানালা খুলে থাকে সারারাত
    কেউ একজন হয়তো ফিরবে বলে
    তবে দরজায় কেউ আর নাড়ে না কড়া
    তেমনি বাতাস থাকে, তেমনি পড়ে থাকে স্মৃতির চিঠি।

    আমার ঘুমে এখন যে আসর বসে
    তা ভরা পুরানো মুখে, ফ্যাকাশে হাসিতে
    একটা পরিবারের ছেঁড়া কম্বল,
    আর প্রতিদিনকার অশ্রুতে ভেজা গল্প।

    5
    2 Comments
Skip to toolbar