Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • দায়িত্বপ্রিয়
    – শরীফ এমদাদ হোসেন

    প্রতিদিন আমাদের ছায়ায় জন্ম নিচ্ছে, মুখোশধারী ঈশ্বর,
    তারা নিয়ন্ত্রণ করে বাতাস, শব্দ, এমনকি বিবেকও।

    দেখি— ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে
    নীতির গায়ে চকমকে জ্যাকেট
    আমরা তালি দিই, কারণ হাত দুটো অন্য কাজে
    কোনোদিনও আর ওঠে না।

    প্রতিবাদ করি— ক্ষীণ কণ্ঠে,
    যেখানে শব্দ হারিয়ে যায়
    নিষিদ্ধ ব্যানারের নিচে জমে থাকা পুলিশের বুটে।

    এই শহরে আমাদের নাম মুছে যায়
    বেঁচে থাকার মানে—
    রাস্তার ধারে পড়ে থাকা সংবিধানের ছেঁড়া পাতায়
    অথবা কেবল মুখ থুবড়ে পড়া এক বিকৃত ভবিষ্যতে।

    তবু প্রতিবারই কেউ আসে—
    দায়িত্বপ্রিয় মুখে পরামর্শের চাঁদা তোলে
    বলে, “সামনে তাকাও, ইতিহাস তোমাদেরই!”
    কিন্তু আড়ালে সে বিক্রি করে দেয়
    আমাদের ভাঙা স্বপ্নের গ্লানি।

    আজ যখন সন্তান জিজ্ঞাসা করে,
    “বাবা, তুমি কি ভালো মানুষ ছিলে?”
    আমি তাকিয়ে থাকি—
    সেই তৃতীয় পাতায় ছাপা এক আত্মহত্যার খবরে।

    4
    2 Comments
Skip to toolbar