Profile Photo

রাহেনা বেগমOffline

  • Rahena-Begum
  • Profile picture of রাহেনা বেগম

    রাহেনা বেগম

    1 year, 1 month ago

    আমার আজকের এই লেখাটি সকলের জন্য।বিশেষ করে হবু বাবা-মা এবং নব্য বাবা-মা কে উদ্দেশ্য করে।

    এ বিষয় এ যদি আপনারা আরও কিছু জানতে আগ্রহী হন, অবশ্য ই কমেন্ট করবেন।

    লাইফ পজিশন:

    আমরা সবাই জন্মাই এক রাজপুত্র বা রাজকন্যা হয়ে — এরিক বার্ন (Eric Berne) তাই বলেন। তাঁর মতে, প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে এক আশাবাদী ও স্বাভাবিক মনোভাব নিয়ে। কিন্তু পরবর্তী বিশেষত শৈশবের লালন- পালন পদ্ধতি , স্নেহ-মমতা, অভিজ্ঞতা, অবহেলা বা শাসনের ধরনই নির্ধারণ করে যে শিশু বড় হয়ে কীভাবে নিজেকে ও অন্যকে দেখবে।

    এরিক বার্ন তাঁর Transactional Analysis তত্ত্বে চারটি “লাইফ পজিশন” বর্ণনা করেছেন। এগুলো আমাদের নিজের প্রতি ও অন্যের প্রতি দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে।

    ১.” I’m OK, You’re OK “ বাংলা করলে “আমি ঠিক আছি, আপনি ঠিক আছেন”
    এটাই সবচেয়ে সুস্থ এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি।প্রত্যেক শিশুই এই অবস্থানে জন্মগ্রহণ করে।
    এই অবস্থায় থাকা মানুষ আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল হয়। তারা নিজেদের দুর্বলতাকে স্বীকার করতে পারে এবং অন্যের মতামতকে সম্মান করে, এমনকি দ্বিমত পোষণ করলেও।
    সহজ ভাবে উদাহরণ দেই-
    শৈশবে যখন মা সন্তানের কান্না শুনে আদর করে কোলে নেয়, তখন শিশুর মনে জন্ম নেয় এই অনুভব —
    “আমি ঠিক আছি, তুমি ও ঠিক আছো।”
    এই অনুভব থেকেই গড়ে ওঠে এক শান্তিপূর্ণ, সুষ্ঠু সম্পর্ক।

    ♦আত্মবিশ্বাসী, সহযোগী
    ♦ছোটবেলায় ভালোবাসা পেয়েছে
    ♠অপারেশন: Get-On-With

    ২. “I’m OK, You’re not OK” বাংলায় এভাবে বলতে পারি “আমি ঠিক আছি, আপনি ঠিক নন”

    যেমন: সন্তান কান্না করলেও মা যদি বলেন, “ওর তো কিছু হয়নি, কাঁদুক!”, তখন শিশুটি শেখে —
    “আমি ঠিক, মা বুঝলো না, মা ঠিক নয়।”
    এই ধারণা নিয়েই সে বড় হয় এবং ভবিষ্যতে অন্যকে দোষ দিয়ে বেড়ায়।
    এই দৃষ্টিভঙ্গিতে থাকা মানুষ অন্যকে দোষারোপ করতে ভালোবাসে। তারা নিজেদের সবসময় ঠিক মনে করে এবং অন্যের ভুল খুঁজে বেড়ায়। এরা রাগান্বিত, আক্রমণাত্মক ও প্রতিযোগিতাপ্রবণ হয়।

    ♦রাগী, সমালোচনামূলক
    ♦অন্যের ভুল খোঁজে
    ♠ অপারেশন: Get-Rid-Of

    ৩. “I’m not OK, You’re OK” “আমি ঠিক না, আপনি ঠিক”
    শৈশবে সন্তানের কান্না উপেক্ষা করা হলে, কিংবা সামান্য ভুলে বকা খেলে সে ভাবে —
    “ভুলটা আমার, আমি ভালো না। মা রেগে গেছে, তাই মা ঠিক।”
    এই অবস্থার মানুষ নিজেকে সবসময় ছোট মনে করে। তারা নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, অন্যকে সবসময় শ্রেষ্ঠ মনে করে। তারা চায় সবাই খুশি থাকুক, নিজেকে বিসর্জন দিয়ে হলেও।
    এভাবেই গড়ে ওঠে আত্মবিশ্বাসহীন, নিজেকে অবমূল্যায়নকারী এক মন।

    ♦আত্মবিশ্বাসহীন, “pleaser”
    ♠ অপারেশন: Get-Away-From

    ৪. “I’m not OK, You’re not OK” “আমি ঠিক না, আপনি ও ঠিক নন”

    সবচেয়ে হতাশাজনক অবস্থান। এই মানুষগুলো ভাবে —
    “আমি ভালো না, আপনার মধ্যেও ভালো কিছু নেই।”
    এরা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, হতাশায় ডুবে যায়। শৈশবে যদি শিশু বারবার অবহেলার শিকার হয়, কারও কাছ থেকে ভালোবাসা না পায়, তাহলে তার মনে জন্ম নেয় এক ভয়াবহ শূন্যতা —
    “আমি অপ্রিয়, তুমিও নিষ্ঠুর।”

    এই অবস্থায় থাকা ব্যক্তিদের আচরণে যা দেখা যায়:

    আত্মবিনাশী প্রবণতা:
    তারা নিজেদের জীবনের কোনো মূল্য খুঁজে পায় না। নিজেকে তুচ্ছ ও অপ্রয়োজনীয় মনে করে, যার কারণে আত্মহত্যার ঝুঁকি থাকে অত্যন্ত বেশি। তারা ভাবে –
    “আমি ভালো না, অন্য কেউও না। এই জীবন রেখে কী হবে?”

    আক্রমণাত্মক বা সহিংস হয়ে ওঠা:
    এদের মধ্যে কখনো কখনো হিংস্র প্রতিক্রিয়া তৈরি হয়, যা অন্যকে ক্ষতি করার (অন্যকে হত্যা করা, নিপীড়ন করা বা ধ্বংসাত্মক আচরণ করা) দিকে ধাবিত করে। অনেক সময় তারা সমাজ, পরিবার বা প্রতিষ্ঠানের ওপর প্রতিশোধ নিতে চায়।

    সম্পূর্ণ বিচ্ছিন্নতা:
    তারা সম্পর্ক, সমাজ, দায়িত্ব, এমনকি নিজের অস্তিত্ব থেকেও নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে।

    ♦হতাশ, আত্মঘাতী চিন্তা
    ♠ অপারেশন: Get-Nowhere-With

    লাইফ পজিশন বুঝলেই বোঝা যায় মানুষটির ভেতরের গল্প!

    কাউন্সেলিংয়ের সময় আমরা এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে খুব সহজেই বুঝতে পারি – একজন মানুষ নিজের ও অন্যের প্রতি কেমন মনোভাব পোষণ করেন, এবং তার শৈশব কীভাবে তার মানসিক গঠনকে প্রভাবিত করেছে।

    মনে রাখবেন, কেউ যদি ভুল লাইফ পজিশনে বেড়ে ওঠে, তাও ঠিক করা সম্ভব। সঠিক সহানুভূতি, সমর্থন ও সচেতনতায় মানুষ আবারও ফিরে পেতে পারে সেই প্রথম অবস্থান —

    ” I’m OK, You’re OK “

    6
    2 Comments
    • প্যারেন্টিং এর কৌশল সহজভাবে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। টিনেজ বয়েসের বাচ্চাদের নিয়ে লেখা প্রত্যাশা করছি, বিশেষকরে বয়ঃসন্ধি কালীন পরিবর্তন বিষয়ে বাচ্চাকে কিভাবে প্রস্তুত করা যায়। এবিষয়ে লেখা আমার মতো অনেকের জন্য প্রয়োজনীয়।

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Md Mofiz
@mdmofiz
Profile Photo
MAHMUD HAYAT
@mahmudhayat
Profile Photo
wajibad
@wajibad
Profile Photo
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
Profile Photo
Intisar Jabed
@intisarjabed
Profile Photo
মেঘ
@megh
Skip to toolbar