-
☕সময়
(Tír na nÓg-এর অলীক চিরযৌবনকে অতিক্রম করে সত্যের পথে)
–জাহিদুল জামিতুমি চিরকাল বাঁচতে চাও?
মনের দরজা খুলে জেনে রাখো
প্রতিটি চিরন্তনতা
নিজের ভিতরেই ফাঁপা এক ফাঁকি।
যা কখনোই পূর্ণ হয় না,
যেমন নদী নয়, শুধু জলের ঘূর্ণি।
একদিন Oisín গিয়েছিলো তীরনানোগে
যেখানে মৃত্যু নেই,বয়স বাড়ে না,
সবাই চিরসুন্দর,
চিরবসন্তের সিংহাসনে বসে
ঘুমিয়ে থাকে সময়ের সমস্ত ক্লান্তি।
কিন্তু তুমি জানো,
বসন্তেরও এক মৃত্যু আছে—
যখন সে নিজের পাপড়ি মেলে ধরে
গ্রীষ্মের গর্ভে।
ঠিক তেমনই চিরযৌবনের সমস্ত হাসি
একদিন হয়ে ওঠে নিরুত্তর।
তাই সময়ই জীবন।
কারণ সময়ের সাথেই তো
বৃদ্ধ পিতার কাঁপা হাতে
প্রেম থাকে, স্মৃতি থাকে, থাকে ভুল
যা মৃত্যুকে অর্থ দেয়।
যা ফুরিয়ে যাওয়া মানেই পূর্ণ হয়ে ওঠা।
আমরা বাঁচি-
কারণ মরি বলেই।
আমরা ভালবাসি
কারণ হারিয়ে ফেলি বলে।
যদি কিছুই শেষ না হয়
তবে কিছুই শুরু হয় না।
তীরনানোগে ছিল না সময়ের ব্যস্ততা,
তাই ছিল না শিল্প,ছিল না কান্না,
ছিল না ভালোবাসার কবিতা।
তুমি যদি সত্য চাও
তবে সময়কে ভালোবাসো।
যার প্রতিটি ক্ষণ একটি কবিতা,
একটি প্রার্থনা।
অনন্ত মৃত্যুর দিকে হেঁটে যাওয়া উৎসব।
চিরজীবী হতে নয় চিরমরণকে জেনে
জীবনের প্রতি শ্রদ্ধা রেখো।
এই শ্রদ্ধার নামই এক অনন্ত সময়
মানুষ বেঁচে থাকে।(কবিতাটি সময়, মৃত্যুর স্বাভাবিকতা, চিরযৌবনের বিভ্রম এবং জীবনের প্রকৃত সৌন্দর্যকে কেন্দ্র করে—আইরিশ পৌরাণিক “Tír na nÓg”-এর ভাবনা থেকে উঠে এসেছে।)
০৬.০৮.২০২৫
4 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


তুমি যদি সত্য চাও
তবে সময়কে ভালোবাসো।
যার প্রতিটি ক্ষণ একটি কবিতা,
একটি প্রার্থনা।