Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • শরতের অনুভূতি
    কবি: জোহান ভোল্ফগাং ফন গ্যেটে
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
    ———————————————————-
    সবুজে সমৃদ্ধ হও, তুমি যখন আরোহণ করো,
    ওহে পাতা, আমার কুঠুরী খুঁজে বের করো,
    মাচানের উপর দিয়ে লতায় চড়ে উঁচুতে ওঠো!
    তুমি প্রসারিত হও, নরম যমজ রসালো ফল,
    আরো রসালো এবং সাথে আরো জাঁকজমকপূর্ণ
    পাকা এবং আরো দ্রুতগতিতে!
    সন্ধ্যাবেলায় তোমার উপর সূর্য ঢলে পড়ে
    যখন সে বিশ্রামের জন্য ডুবে যায় এবং স্বর্গ
    তোমার কানে আলতো করে ফিস ফিস করে বলবে
    তার সমস্ত উর্বরতার প্রাচুর্য,
    যখন চাঁদের সতেজ শীতলতা,
    জাদুতে ভরপুর, কাছেই ঘোরাফেরা করে;
    আর, হায়! তোমাকে সর্বদা জল দেয়া হয়
    অশ্রুর স্রোতে যা বয়ে যায়
    আমার চোখ থেকে অশ্রু ঝরছে কখনো থামবে না,
    ভালোবাসার অশ্রু যা কিছুতেই থামানো যায় না!

    উৎস: সিম্পল-পোয়েট্রি.কম ।

    4
    3 Comments
Skip to toolbar