-
শূন্যতার আলোছায়া
— শরীফ এমদাদ হোসেনঘরের কোণে এখনো কিছু স্মৃতিরা ঘোরাফেরা করে—
ভাঙা চেয়ার, দেয়ালে টাঙানো পুরোনো ছবি,
একটা কাঁথা, যার ভাঁজে আজও ঘুমের গন্ধ।একসময় এখানে আলো জ্বলে উঠত
কারও ঠোঁটে গুনগুন গান
চুলের গন্ধে ভরে উঠত সকালের বারান্দা
হাতের ছোঁয়ায় সেঁকে যেত কপালের ক্লান্তি।এখন জানালার পাশে বসলে
কেউ আর চায়ের কাপ বাড়িয়ে দেয় না,
বিকেলের রোদ গায়ে পড়ে—
কিন্তু সেই স্নেহময় কণ্ঠস্বর ফেরে না আর।ওই যে ছবির ফ্রেমে
যারা চুপ করে তাকিয়ে আছে—
তাদের চোখে সময় জমে আছে,
কিন্তু প্রশ্ন নেই, উত্তর নেই।ঘরের বাতাসে এখনো ওদের গন্ধ লেগে থাকে
মেঝেতে বয়ে যায় এমন এক ধূসর স্রোত
যার নাম শোক নয়, নামটাও হয়তো মায়া।রাত গভীর হলে কারও নিশ্বাসের শব্দ শুনি
ঘুম আসে না
এক রকম মধ্যবর্তী শূন্যতায়
হয়ে উঠি স্মৃতি আর কল্পনার মাঝামাঝি কেউ।জানি, তারা আর ফিরবে না কখনো—
তবু কোনো কোনো দিন
একটা চিরুনি, পুরোনো চিঠি বা ছেড়া কাঁথা
হঠাৎ বলে ফেলে—
“তুই ভালো আছিস তো?”1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


শূন্যতা, মায়া, শোক, স্মৃতি সবমিলিয়ে মন খারাপ করে দেয়া একটা কবিতা। এটাই ভবিতব্য, তবুও কেন এই বিষাদের অনুভুতি ছুয়ে যায়? এটাই কি মায়া?