-
রক্তের সেলাইঘর
~ শরীফ এমদাদ হোসেনরাতের আকাশে বাঁধা রয়েছে বিশাল সেলাই মেশিন
তার সূঁচে গাঁথা আমাদের শ্বাসপ্রশ্বাস—
প্রতিটি টানায় জোড়া লাগে শহর
প্রতিটি কাটায় ছিঁড়ে যায় স্বাধীনতার সুখআমি দেখেছি—
প্রেমের বদলে কাঁচের বুকে জমে আছে পেট্রোল
যে দেশের মানচিত্র জল দিয়ে এঁকেছিলাম
সেটি আজ ধোঁয়ায় ভরে গেছে
লংকার রাবণেরা শুয়ে আছে রঙিন সোফায়
তাদের জিভে ঝুলছে রক্তের নকশা।দূর সমুদ্র হাঁটে উল্টো দিকে
তীরে দাঁড়িয়ে কাকতাড়ুয়া গুনছে অলিম্পিক পদক
প্রতিটি পদকই ফাঁপা, ভেতরে কেবল ঘুমন্ত ক্ষুধা।হঠাৎ দেখি—
আমাদের জ্ঞান এক জোড়া পাখি হয়ে উড়ে যাচ্ছে
শহরের মাথার ওপর দিয়ে
তাদের ডানায় লেখা: ভালোবাসা, আলো, শান্তি—
কিন্তু শব্দগুলো ঝরে পড়ছে
ভাঙা হাড়ের মতো রাস্তার পাশে।ঈশ্বর এখনো সেলাই করছেন আমাদের ভবিতব্য
আমরা বসে আছি সে সেলাইঘরে—
এফোঁড় ওফোঁড় হচ্ছি সবসময়
তারপরও করে চলি ঈশ্বর বন্দনা।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


চমৎকার বলেছেন