-
হলুদ ফ্রিজ
ঘুম থেকে উঠেই বাবুই’র এই কালো আর ছাই রংয়া ফ্রিজটা দেখে মন খারাপ হয়ে যায়। আজ শুক্রবার স্কুল নেই। বাবুই অনেক দিন থেকেই ভাবছে ফ্রিজের পাশের দেয়ালে একটা হলুদ রংয়ের ফ্রিজ একে লাগিয়ে রাখবে। বাবুই’র এখন নয় বছর বয়স। আরো ছোট্ট বয়সে সে দেয়ালে আকাআকি করতো আর মা খুব বকতো।
বাবুই কারো বাসায় হলুদ রংয়ের ফ্রিজ দেখেনি কখনো। হলুদ রংয়ের ফ্রিজ কেন হয়না আল্লাহই জানে। বাবুই কিন্তু মনে মনে একটা হলুদ রংয়ের ফ্রিজ আকে অনেক দিন ধরে। ফ্রিজের সামনের অংশটা হবে হলদে পাখির মতো হলুদ আর পাশের অংশটা হবে বাসন্তী রংয়ের। নানা বাড়িতে বেড়াতে গিয়ে হলদে পাখি দেখেছে বাবুই। নানা বাড়ির সামনে একটা গাছে হলুদ আর কালো রংয়ের পাখিটা উড়ে এসে বসে। পাখিটা এতো সুন্দর দেখতে যে চোখ ফিরাতে পারছিল না বাবুই।
প্রথমে ড্রয়িং খাতায় ফ্রিজের ছবিটা আকে সে। তারপরে গাম দিয়ে দেয়ালে সেটা লাগাবে কি না তা নিয়ে ইতস্তত করে। মায়ের যে বকাবকি করার অভ্যাস। তাতে সাহস হয়না তার। সে ভাবলো যাই একবার ছবিটা বাবাকে দেখিয়ে আসি। বাবা বসার ঘরে বসে খবরের কাগজ পড়ছিল। বাবাকে ফ্রিজের ছবিটা দেখাতে বাবা উ: উ: অ: অ: করতে শুরু করে। বাবা খুশি হলে এসব শব্দ করে বিশেষ করে বাবুই’র সঙ্গে এমন করে।
“আচ্ছা বাবা হলুদ রংয়ের ফ্রিজ হয়না কেন?”
“হবে না কেন অবশ্যই হয়।”
“তাহলে একটা কিনে আনো”সেদিন বিকেলেই বাবুই একটা গাছে ভরা বারান্দার ছবি আকে। যেন তার বারান্দাটাতে রয়েছে মেনি প্ল্যান্টস আর ফুলের গাছ। সেইসব গাছের ডালে ডালে অনেক পাখি খেলছে। ফুল গাছের পাতায় বৃষ্টির ছাট এসে লাগছে। লাল, কমলা ও নানা রংয়ের ফুল ফুটে আছে গাছে গাছে। ছবিটা একে সত্যিই খুব ভালো লাগছিলো বাবুই’র। ড্রয়িং খাতাটা টেবিলে খোলা রেখে ঘুমিয়ে যায় বাবুই। পরদিন সকালে ঘুম থেকে একটু দেরিতে ওঠে বাবুই। কী অবাক ব্যাপার তার বারান্দায় অনেক ফুলের গাছ আর মেনি প্ল্যান্টস। সত্যি সত্যিই পাখি আসে কিনা সেদিকটাতে খেয়াল রাখছিল বাবুই। এসব বাবার কাজ-তা সে জানে।
তারো আরো অনেক দিন পরে যেদিন তার জন্মদিন সেদিন বাবা একটা ছোট হলুদ রংয়ের ফ্রিজ কিনে আনে। সেটা দেখে বাবুই’র মনে এতো আনন্দ হয় যে বলার না। আর সেই ফ্রিজটা রাখা হয় বাবুই’র ঘরে। প্রতিদিন ঘুম থেকে উঠে বাবুই যখন হলুদ ফ্রিজটা আর জানালা দিয়ে ব্যালকনিতে নানান গাছপালা দেখে তার মন খুব ভালো হয়ে ওঠে।
1 Comment
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03

গল্পটি পড়ে মনটাই ভালো হয়ে গেলো