Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • শাদা আগুন
    — শরীফ এমদাদ হোসেন

    আমি জন্ম নিয়েছিলাম
    রেশন দোকানের পেছনে, পলিথিনের নিচে
    মায়ের জরায়ু ফেটে যখন বেরোলাম,
    তখনই প্রথম থুথু দিয়েছিলাম
    রাষ্ট্রের মুখে।

    জীবনের বহু চড়াই-উতরাই পেরিয়ে
    আজ আমি শব্দ বাক্য দিয়ে দেয়াল ভাঙি
    আমার জন্য সমস্ত ছাপাখানার দরজা বন্ধ
    কারণ আমি কবিতা লিখি না—
    কেবল বিদ্রোহের নীল-কালো মানচিত্র আঁকি!

    আমি রাতের ভেতরে হেঁটে বেড়াই
    একটা ফুসফুসহীন শহরের বুকে
    যেখানে অক্সিজেনের বদলে পাওয়া যায়
    নোংরা প্রতিশ্রুতির ধোঁয়া।

    আমাকে অবশ্য খুঁজে পাবে না কোন ইতিহাসে
    কারণ আমি কোনও দলভুক্ত গলির সন্তান নই—
    আমি সেই রক্তের শাদা আগুন
    যা গলিয়ে দিতে পারে
    নির্বাচনী বাক্স, ধর্মীয় ফতোয়া
    আর সমস্ত অপকর্মের মেটিকুলাস প্লান।

    5
    2 Comments
Skip to toolbar