Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ছায়ার ভেতর
    ~ শরীফ এমদাদ হোসেন

    বাতাসে হঠাৎ ভেসে ওঠে অচেনা অক্ষরের মিছিল
    যেনো কাগজে নয়, আকাশে লেখা হচ্ছে
    নদী শূন্যতার চিঠি।

    পাঠ বারান্দায় যে ধূলোপড়া বিকেল ছিলো
    সেটি আজ এক অদৃশ্য শহর
    যেখানে প্রতিটি জানালার পর্দায়
    আলপনার মতো স্মৃতিরা হেঁটে যায় উল্টো পায়।

    দুপুরের রোদ নেই, রোদের গন্ধ আছে—
    শুকনো মাঠে ঘাসেরা কথা বলে
    ভুলে যাওয়া বন্ধুদের গলায়।

    একদিন যে পাখিটাকে সুখ বলে চিনতাম
    সে এখন নদীর ওপারে বসে,
    ডাকে না—শুধু নিঃশব্দে ছায়া ছুঁড়ে দেয়
    আমার ভেতরের অতল জলে।

    তবুও হঠাৎ দেখি—
    রাত্রির হাড়ভাঙা আঁধার বিদীর্ণ করে
    দূরের দিকে কারা যেনো অগ্নিশিখা তোলে
    তাদের মুখ নেই, চোখ নেই—
    তাদের নাম কেবল কবিতা বলেই জানি

    আজও কবিতারা বসে থাকে
    মনের প্রাচীন সিঁড়ি পথে
    যেনো অদৃশ্য গানের সুরে
    সমস্ত নিঃশব্দতাকে ভেঙে দিয়ে বলে—
    “আমি আছি, সকলসময় আছি। “

    6
    2 Comments
Skip to toolbar