Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অরুণ আলোর রথে
    ~শরীফ এমদাদ হোসেন

    কেবল ডোবেনি বাংলাদেশ, ডুবছে ভবিষ্যৎ
    কী এমন তাড়া ছিলো
    কী অভিলাষ ঘুরে ফিরে এসেছিলো মনে?
    নানা ষড়যন্ত্রের জালে ছড়ালে বাষ্পবিষ
    অতি, অতি সঙ্গোপনে।

    এই তার পরিচয়?
    অন্তহীন দুঃখ আগামীর, রুয়ে দিলে জমিনে নিশ্চয়।

    পদে পদে বাঁধা,
    রক্ত ক্ষয়, লোক ক্ষয় হতে হতে অবশেষে
    কত যে অশ্রু বিসর্জনে
    শকুনের লোলুপ থাবার নীচে পড়ে
    জল থলমল কষ্টতে যেতে হবে ভেসে!

    বাতাসে প্রবল বিষণ্ণতা
    দরিয়ার মাঝে দাঁড় টানা মাঝি নেই
    আকাশ কালোতে যাবে যে ঢেকে
    ভয়ার্ত কুঠুরি অচিরেই, গিলে খাবে একে একে।

    তবু উঠবে জেগে এককালে এই বাংলার
    বীর প্রমিথিউসের দল,
    তাড়াবে সর্বনাশী
    অরুণ আলোর রথে শোনাবে সংগীত এক
    আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

    5
    1 Comment
    • আপনার কবিতায় অন্তর্গত হতাশা আর আশার আলো একসাথে প্রবাহিত হয়েছে। অসাধারন লেখা।

Skip to toolbar