-
ইউরেনাসের আরেকটি নতুন চাঁদ আবিষ্কার
——————————————————
জ্যোতির্বিজ্ঞানীরা নাসা এর জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে বরফ দৈত্য ইউরেনাস গ্রহের বলয়ের ভিতরে লুকিয়ে থাকা আরো একটি ছোট চাঁদ S/2025 U1 আবিষ্কার করেছেন । যুগান্তকারী এ আবিষ্কার দূরবীক্ষণ যন্ত্রটির অতুলনীয় অবলোহিত সংবেদনশীলতার ক্ষমতাকে তুলে ধরে আমাদের বাইরের সৌরজগতের অদৃশ্য বস্তুকে সনাক্ত করার জন্য এক ধাপ এগিয়ে যাওয়ার চিহ্ন প্রদান করে । আসলেই, ওয়েব দূরবীক্ষণ যন্ত্র এ নতুন চাঁদ আবিষ্কারের ফলে এক মহাজাগতিক বিস্ময় এনে দিয়েছে, যার ফলে গ্রহটির চাঁদের সংখ্যা ২৯ এ পৌঁছেছে ।
সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষক দল ২০২৫ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরার (NIRCam) সাহায্যে দশটি ৪০ মিনিটের ইনফ্রারেড এক্সপোজারের মাধ্যমে চাঁদটি সনাক্ত করেছে । এ ক্ষুদ্র চাঁদ ইউরেনাস গ্রহের চারপাশে প্রদক্ষিণ করছে । এটি এতোটাই ক্ষীণ এবং ছোট যে, ভয়েজার ২ মহাকাশযান বা হাবল দূরবীক্ষণ যন্ত্রের পক্ষে সনাক্ত করা যায়নি । S/2025 U1 চাঁদ ইউরেনাস গ্রহের কেন্দ্র থেকে প্রায় ৩৫০০০ মাইল (৫৬০০০ কিঃমিঃ) দূরে কক্ষপথে ঘুরছে, যা ওফেলিয়া চাঁদ (Ophelia) এবং বিয়ানকা চাঁদের (Bianca) কক্ষপথের মধ্যে অবস্থিত । আবিষ্কৃত চাঁদটি ইউরেনাস গ্রহের জটিল কাত, বলয় এবং উপগ্রহ ব্যবস্থার মধ্যে ১৪তম অভ্যন্তরীণ চাঁদ । এ চাঁদের প্রায় বৃত্তাকার কক্ষপথ ইঙ্গিত দেয় যে, এটি সম্ভবত অবস্থানস্থলে গঠিত হয়েছে । উল্লেখ্য যে, পৃথিবীর চাঁদের ব্যাস ২১৫৯ মাইল এবং আমাদের সৌরজগতের সর্ববৃহৎ গ্যাস দানব গ্রহ ও গ্রহদের রাজা বৃহস্পতির সবচেয়ে বড় ও ভারী গর্তযুক্ত গ্যালিলীয় চাঁদ গ্যানিমিডের (Ganymede) ব্যাস হচ্ছে ৩২৭০ মাইল ।
তথ্যসূত্র: FoundryX Daily Updates (Faceebook page), সিএনইটি.কম, Astronomy World ।1 Comment
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


সমৃদ্ধ হলাম