Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অচেনা দরজার ওপারে
    ~ শরীফ এমদাদ হোসেন

    বিকেলের ফাঁকা রেললাইন পেরোতে গেলেই
    শুনি কারও নিঃশ্বাস—ডাকে কোথাও যাবার জন্য
    অদ্ভুত এক পথ
    যেখানে বাতাসে লেগে থাকে পুরনো ধুলো
    আর আকাশে ভাসে রঙহারা চাঁদ।

    ফেলে আসতে হবে গলির চায়ের ভাঁড়
    বাড়ির দরজায় রাখা ভিজে ছাতা
    সন্তানের প্রথম আঁকা ছবি
    বন্ধুর মুখে লেগে থাকা অপূর্ণ হাসি।

    হয়তো পৌঁছবো কোনো ভুলে যাওয়া ঘরে
    যে ঘরের তালার শব্দে লুকিয়ে আছে নীরব বিদায়
    তখন বুঝবো—
    সব পরিচিত শব্দ, গন্ধ, আলো মুছে গেছে
    কোনো এক অচেনা দরজার ওপারে।

    4
    1 Comment
    • অন্তর্মুখী শূন্যতা, স্মৃতিচারণ আর অজানা যাত্রার অচেনা টান……………সবমিলিয়ে ভিন্ন আবহের একটি কবিতা

Skip to toolbar