-
অদৃশ্য ফিনিক্সের দেশে
~ শরীফ এমদাদ হোসেনরাত্রির গোপন চৌকাঠে
আমি দেখি—
শবযাত্রা আর ধানক্ষেত এক হয়ে গেছে
পোড়ো বাড়িতে জন্ম নিচ্ছে দ্রোহ
আর তার ফুলকি জ্বলছে অন্ধকারের বুকেঅদূরে ডাকছে কমরেড এক
অথচ নেই তার অবয়ব, হাতে ভাসমান মশাল
চিত্তের দোলায় দুলছে নাগরিক সবচিরকাল চেতনারা বাজায় অদৃশ্য বাঁশি
কেউ শোনে কেউ শোনে না, অথচ তার সুরে
ঘুম থেকে জেগে ওঠে মেঘবতী আকাশআহা! নিগুঢ় স্বপ্নেরা হেঁটে যায় উল্টো পায়
তবু তার ছায়া
অঙ্কুর হয়ে ফোটে শিশুর কপালে
আমি তখন বুঝি—
সৎ আর সত্য কোনো গ্রন্থ নয়, কোনো শ্লোগান নয়
বরং এক সোনালি পাখি, যার ডানা ভেঙে গেলে
অচেনা এক পৃথিবী জন্ম নেয়
অদৃশ্য ফিনিক্সের দেশে।
শরীফ এমদাদ হোসেন এর কবিতা1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


“সৎ আর সত্য কোনো গ্রন্থ নয়, কোনো শ্লোগান নয় / বরং এক সোনালি পাখি”—এটা কবিতাটাকে সাধারণ রাজনৈতিক কবিতা থেকে একেবারে আধ্যাত্মিক ও কালজয়ী স্তরে তুলেছে।