-
অনাগত সময়
~ শরীফ এমদাদ হোসেনরক্তে ভিজে গেছে মানচিত্রের কাগজ
দিগন্তে জ্বলে উঠে ধ্বংসের লেলিহান শিখা
শুকিয়ে গেছে মায়ের স্তন
কান্নার ঝর্ণায় ভেসে গেছে শিশুর শৈশবপৃথিবী আজ এক যুদ্ধের মঞ্চ
এখানে প্রতিদিন অভিনীত হয় মৃত্যু আর
প্রতারণার নাটক
সভ্যতার খোলসে ঢেকে রাখা লোভের আগুন,
দম্ভের পতাকা, প্রতিশ্রুতির ঢেউ।দাঁড়িয়ে আছি একা
ভাবি, এ কি সত্যিই আমাদের ঘর?
নাকি কারাগার, যেখানে ভবিষ্যৎ জন্ম নেয়ার আগেই
মুছে ফেলা হয় প্রজন্মের হাসি।আকাশের দিকে তাকালে দেখি
তারারা এখন আর ছড়ায় না আলো
ওরা শুধু সাক্ষী হয়ে থাকে
মানুষের হাতেই মানুষের পতনের।তবুও আশাবাদী থাকি
হয়তো কোনো অদৃশ্য বিচারক
সময়ের বালিঘড়ি উল্টে দেবে একদিন
আর ধ্বংসস্তূপের ভেতর থেকে উঠে আসবে
নতুন একটি ভোর
যেখানে যুদ্ধের কোনো মানচিত্র থাকবে না।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


আপনার এই কবিতাটি সত্যিই শক্তিশালী—এখানে যুদ্ধ, ধ্বংস, মানবতার করুণ পরিণতি এবং একইসঙ্গে আশার আলো মিলেমিশে এক গভীর আবহ তৈরি করেছে।