Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলমOffline

  • Ashraful710
  • সূর্য অনেক আগেই অস্ত গেছে
    কবি: উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
    অনুবাদ: মুহাম্মদ আস্রাফুল আলম সোহেল
    ~~~~~~~~~~~~||||~~~~~~~~~~~

    সূর্য অনেক আগেই অস্ত গেছে,
    নক্ষত্রগুলো দুই-তিনটি করে দেখা যাচ্ছে,
    ছোট পাখিরা এখনো কিচিরমিচির করছে
    ঝোপঝাড় এবং গাছের মধ্যে;
    একটি কোকিল এবং একটি বা দুইটি গানের পাখি আছে,
    আর দূরবর্তী বাতাস তীব্র বেগে অগ্রসর হয়,
    এবং জলরাশির কলকল শব্দ
    আর কোকিলের রাজকীয় আর্তনাদ
    আকাশের সমস্ত ফাঁপা জায়গা পূর্ণ করে ।
    কে “কুজকাওয়াজে যাবে”
    লন্ডনে, “এবং ছদ্মবেশে,”
    জুনের এমনই এক রাতে
    ঐ সুন্দর নরম অর্ধচন্দ্রের সাথে,
    আর এই সব নিষ্পাপ স্বর্গসুখগুলো?
    আজকের মতো একটি রাতে!

    উৎস: পোয়েটস.অর্গ, ইংরেজি সাহিত্য ।

    3
    4 Comments
Skip to toolbar