Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • দ্যাশের কতা
    – শরীফ এমদাদ হোসেন

    দ্যাশটা এখন অই গেলো যেনো পচা গাছের ছাল
    বাইরে সবুজ রঙের রঙতুলি ভিত্তরে দিমাকের খইলান

    আইনের লাঠি হইলো কী বাঁশের বাঁশি?
    বাজাইলে শুধু শাসনের সুর—
    মানুষের মুখে ঝুলাইছে কী তালা?
    কবর শ্মশান আর নদীর স্রোতে ভাসে বেওয়ারিশ…

    আইজকাল বিশ্ববিবেক বইলে কিছু আছে নাকি?
    সব অইছে কুনো ব্যাঙ
    চুপ মাইরা কাদা গিলে বসে আছে
    আর মানবাধিকারের দেহ শুকাইতেছে গোরস্তানে

    রাইস্তা-ঘাট এহন মববাজির হাট
    ষড়যন্ত্রের হাড়ি পাঁচ তারিখ থেইক্যা জ্বলতাছে চুলায়;
    আগামীর ভাত হবে ধোঁয়া, শিশুরা খাইবো হাওয়া

    তবু উনি কইতাছে, “বিচার, সংস্কার, নির্বাচন!”

    যেনো ভাঙা ঘরে ঝড় ঢুইক্কা লণ্ঠন নিভাইয়া কয়,
    “দেখ,আশার আলো জ্বলতাছে।”

    4
    2 Comments
Skip to toolbar