-
অদেখা পথের গল্প
— শরীফ এমদাদ হোসেনচেয়েছিলাম—
বাকিটা জীবন যেনো আলো ঝলমলে হয়
নদীর ঢেউ-এর মতো ছুটে চলে
অচেনা শহরের প্রতিটি দালান ঘরএখনো একলা দাঁড়িয়ে রই
পেছনে থাকে শুধু বাতাসের ফিসফাস
ডানপাশে জমে থাকে অদৃশ্য নদীর গান
বাপাশে খরতাপ….পথের ধারে বসে থাকা ছায়াগুলো
আজও খোঁজে অচেনা স্মৃতি
লেখা নাই কোনো মানচিত্রে কোথাও
কেবল অন্তর আকাশে বেড়ায় ভেসেপাখিসব উড়ে যায় পশ্চিমের বাগান পেরিয়ে
ফেরে না তো আর…
ফেরে শুধু খসে পড়া ব্যথার পাহাড়
যা ছুঁয়ে যায় নিঃশব্দ অভিজ্ঞতার ভেতরঅথচ আজও আমি—
হালকা ঝড়েও ভেঙে যাওয়া নাগরিক এক
সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে লিখে যাচ্ছি
চাওয়া জীবনের মতো অদেখা পথের গল্পসমুহ।শরীফ এমদাদ হোসেন এর কবিতা
2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


এ যেন অচেনা শহরে হারিয়ে যাওয়া মানুষের ডায়েরি।