-
তারেই কেবল মানায় শতভাগ
~ শরীফ এমদাদ হোসেনএমন খরা দেখিনি তো আগে
ফসলগুলো পুড়ছে খরার রাগে
পুড়ছে দেশের মা মাটি সম্পদ
শিক্ষানীতি অর্থনীতি প্রতিশ্রুতির পদ
পুড়ছে মানুষ, মানুষ গড়ার ঘর
আসছে যারা এদেশী নয়, পর
ওরা কেবল পোড়ায় না দেশকাল
ইতিহাস ও ঐতিহ্য কংকাল
করবে কি আর? আনলে ডেকে
বসতে তাকে দিতেই হবে ঘরে
বসলে আবার ডোবায় অন্ধকারে।ভাবখানা দেয় উনিই সেরা সত
উনার মতেই সারাদেশের মত
যেতেই হবে অতীত মনে পড়ে?
আজীবনের বসতবাড়ী ছেঁড়ে!
হেঁড়ে গলা যতই ছেঁড়ে বলো
আমি ছিলাম সবার থেকে ভালো
একটিই তার দণ্ড নির্বাসন
কেউ আর তারে দেয় না সম্ভাষণ।কাজটা আমার কাজটা তোমার
সে কাজ যদি অন্য কারো হবার
তাহলে তো জগত পাল্টে যেতো
যেখানে যে থাকলে কাজটি হতো।
রাষ্ট্রনীতি রাজারনীতির দাগ
তারেই কেবল মানায় শতভাগ।
_____________________________
এটা গতবছর এইদিনে লেখা2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


good