Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যুগের যানযট
    ~ শরীফ এমদাদ হোসেন

    যুগের যানযটে বসে আছি
    সময় আমার কাঁধে বেঁধেছে অদৃশ্য হাতকড়া
    চারপাশে হুজুগেরা নাচছে
    তাদের পায়ের শব্দে সপ্তআকাশে ছিটকে যাচ্ছে
    সৃষ্টির নেশা
    যেখানে ব্যাকরণের মৃত্যু ঘোষিত হয়
    রক্তে লেখা এক শোকবার্তায়

    নিয়তির দুষ্ট ঘোড়া হঠাৎই ভেঙে দিলো
    পৈত্রিক উঠোন
    ভস্মে মিশলো কাগজের বই
    অক্ষরের ভেতর ঘুমিয়ে থাকা শিশুরা
    দগ্ধ হয়ে ছড়িয়ে পড়লো বাতাসে

    তারপরও
    শোনা গেলো পৈশাচিক হাসি
    ভিজে যাওয়া প্রাচীন ঘন্টার মতো

    মুঠোফোনে আটকে থাকা হৃদয়ের সূচকধ্বনি
    প্রতিদিন পাল্টে দেয় মন ও মনন
    পাল্টে দেয় আলিঙ্গনের উষ্ণতা
    দূরত্ব বাড়ে
    হীনমন্যতার লোমশ শিকড় ছড়িয়ে পড়ে
    অদৃশ্য নেটওয়ার্কে

    তবু
    আমি একা দাঁড়িয়ে থাকি
    নাগালের বাইরে চলে যাওয়া ভালবাসার দিকে
    তাকিয়ে—
    শূন্য হাতে
    নতুন সূর্যকে জড়িয়ে ধরার চেষ্টা করি।

    6
    6 Comments
Skip to toolbar