Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অব্যক্ত স্লোগান
    ~ শরীফ এমদাদ হোসেন

    রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে ঘড়ি
    কাঁটাগুলো রক্তে ভিজে গলে পড়ছে ধীরে ধীরে
    সময় যেন নিজেই আত্মহত্যা করছে
    এই রাষ্ট্রের সিঁড়িঘরে

    গলির ভেতর থেকে, মাটির নিচ থেকে
    বেরিয়ে আসে হাজারো চোখ
    তারা টেনে ধরে সড়কের চারধার
    যেন গিলে ফেলবে শহরের লোভাতুর গহ্বর

    আমি দেখছি
    জলপাই রঙের পোশাক পরা সৈন্যদের
    দানবীয় রূপ, আসন্ন ভীতির ছাপ, রক্তাক্ত হাত
    কাঁপছে দোদুল দুল

    নেতাদের জিভ থেকে ঝরছে লোভের লালা
    পাচারের ঢেঁকুর, যা মাটিতে পড়ামাত্র
    দাঁতে দাঁত ঘষে ওঠে কঙ্কাল-ফুল
    তার পাপড়িতে আটকে থাকে
    রক্তমাখা প্রতিশ্রুতি

    আজ একটি শিশু
    অর্ধেক মানুষ, অর্ধেক আগুন, দৌড়ে যায় রাস্তায়
    এবং আঙুল দিয়ে আঁকে
    এক অনন্ত পতাকা
    যেখানে রঙ মিশে যায় বিষাদের কালি
    আর আনন্দের রোদে।

    হাওয়ার ভেতর ভেসে আসছে অব্যক্ত শ্লোগান
    যা আসলে সমুদ্রের গর্জন
    যা আসলে ভাঙা আয়নার কান্না
    যা আসলে আসন্ন বিপ্লবের প্রথম নিঃশ্বাস।

    3
    1 Comment
    • ‘সময় যেন নিজেই আত্মহত্যা করছে / এই রাষ্ট্রের সিঁড়িঘরে’—এই লাইনগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক নির্মম চিত্র তুলে ধরে।

Skip to toolbar