Profile Photo

আজীমিOffline

  • Azeemi
  • Profile picture of আজীমি

    আজীমি

    9 months ago

    * প্রিয় স্মৃতি *
    _________✍️ #আজীমি

    তোমার ছোঁয়া এখনো লেগে আছে
    অনুভবেরে অগোচরে,হাতের তালুতে,
    বাতাসের মৃদু স্পর্শে, চাঁপা ফুলের সৌরভে
    গোধূলির কমলা আলোতে,
    শুভ্রনীল মেঘের উদাসীনতায়।

    অভিমানী কোন বিকেলের করুণ সুরে,
    ধুঁয়া উঠা চায়ের কাপের উষ্ণতায়,
    পুরোনো গানের মন মাতানো লিরিকে
    স্মৃতি তুমি এখনো লুকিয়ে আছো
    মনভুলানো রংতুলির কিশালয়ে।

    কিছু ভুলত্রুটি, কিছু আবেগের অনুভবে
    গোধূলি রঙে রাঙা স্বপ্নেরা আমাকে জ্বালায়,
    শূন্য ঘরের প্রতিধ্বনি,বিষাদ মাখা অতীত যন্ত্রণায়,
    অচেনা এক অভিমানে, উষ্ণ নরম ছোঁয়ায়,
    তুমি বেঁছে আজো অপূর্ণ সব স্বপ্নের ভিড়ে।

    এভাবেই সময় এগোয়, আমিও বদলাই,
    কিন্তু স্মৃতিরা? ওরা তো পুরোনো হতে জানে না,
    ওরা রয়ে যায় ঠিক আগের মতোই।
    বয়সের ভাঁজ এড়িয়ে, ষোড়শী আকাঙ্ক্ষার মতো।
    _____________________________________
    রচনা’কাল: পরিশ্রান্ত বিকেল 6.২৫ মিনিট
    ৩০-এ মার্চ রবিবার ২০২৫ খ্রিস্টাব্দ
    গ্রিসের রাজধানী এথেন্স থেকে প্রকাশিত
    সংশোধিত ও পরিমার্জিত
    © Copyright সংরক্ষিত ®

    3
    2 Comments
    • শেষের কয়েকটি লাইন তো কবিতার মূল আত্মা। ‘বয়সের ভাঁজ এড়িয়ে, ষোড়শী আকাঙ্ক্ষার মতো’—এই কথাটা খুব গভীর সত্য তুলে ধরে। আমাদের বয়স বাড়ে, জীবন বদলে যায়, কিন্তু কিছু কিছু স্মৃতি ঠিক আগের মতোই সতেজ আর তরুণ থেকে যায়। এই দর্শনটা আমাকে খুব মুগ্ধ করেছে।

Skip to toolbar