Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • অতিথি একমাত্র
    ~ শরীফ এমদাদ হোসেন

    চোখের সামনেই ভেসে ওঠে নদী
    যার জলে সাঁতার কাটে লুটেরা মাফিয়া
    পয়মন্ত বিকেল এলেই সে কি আনন্দ হুল্লোড়!

    ধানক্ষেতে নেমে আসে অদৃশ্য পাখি
    ঠোঁটে তার তৃষ্ণা ও হাহাকার
    কৃষকের ঘরে হাঁটে ক্ষুধার মিছিল
    শহরের দেয়ালে দেয়ালেে
    রাতের শিশুরা জন্ম দেয় নিয়তির গ্রাফিতি
    রুজি রুটি কেড়ে খায় ধূর্ত শেয়ালে।

    বাজারের ভেতরে দাঁড়িয়ে থাকে
    মুণ্ডুহীন ছায়া
    তার বুক থেকে ঝরে পড়ে
    শ্রমিকের রক্ত আর ঘামের চিত্রলিপি
    তবুও আকাশজুড়ে ভাসতে থাকে আগুন কড়াই
    যেখানে প্রতিনিয়ত সেদ্ধ হয় ওনাদের
    প্রতিশ্রুতির পাহাড়।

    সবশেষে দেখা যায়, গণতন্ত্র নয়
    একটা নীরব ভোজসভা
    যেখানে ক্ষুধাই একমাত্র অতিথি
    আর প্রতিটি চামচ ভরে ওঠে শুধুই হাহাকারে।

    3
    2 Comments
Skip to toolbar