Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • পদানত
    ~শরীফ এমদাদ হোসেন

    কবিদের আজ কত কত বিভাজন
    দেশপ্রেমে তারা গদগদ আছে খুব
    জুলাই আগষ্ট মববাজি ধ্বজাধরে
    বিকিয়েছে কেউ আপনার শিরদাঁড়া

    কেউ কেউ বলে হচ্ছে না হচ্ছে না
    দ্রোহ নিয়ে সেই জ্বালাময়ী কবিতায়
    জনসোচ্চার মিছিল মিটিং সভা
    জনরোষ আর জোরেশোরে প্রতিবাদ

    আজ কি তাহলে দিন নাই আগেকার?
    এক কবিতায় রাষ্ট্র বিগড়ে যাবে
    কবিতার স্বরে পল্টন কেঁপে কেঁপে
    জনতার কাছে কুর্নিশ ঠুকে দেবে

    কবিতা এখন ডিজিটাল ঝাড়ি দিয়ে
    মব সন্ত্রাসে তোষামোদি করে দেখি
    কবিতা এখন সুযোগের হাটে বসে
    মোরগের গাল শেয়ালে চাটায় কষে

    কবিতা এখন উদর পূরনে রত
    তাইতো এদেশে কবিরাও পদানত।

    4
    2 Comments
Skip to toolbar