Profile Photo

মুহাম্মদ আস্রাফুল আলম সোহেলOffline

  • Ashraful710
  • 🐙 সমুদ্রের সবচেয়ে নিবেদিতপ্রাণ মা

    উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল বরাবর ক্যালিফোর্নিয়ার মন্টেরে উপসাগরের বৃহত্তম মন্টেরে গিরিখাতের (Monterey canyon) গভীর জলে একটি স্ত্রী গ্রানেলেডোন বোরিওপ্যাসিফিকা অক্টোপাস (Graneledone boreopacifica octopus) প্রায় ৫৩ মাস (৪.৫ বছর) না খেয়ে তার ডিম পাহারা দিয়ে বিজ্ঞানীদের অবাক করে দিয়েছে । সে ভূপৃষ্ঠের প্রায় ৪৬০০ ফুট নিচে একটি পাথুরে ঢালে আঁকড়ে ধরেছিল, আলতো করে তার ডিম পরিষ্কার করেছিল এবং শিকারীদের তাড়াচ্ছিল । খাবার দেওয়া সত্ত্বেও, অক্টোপাসটি কখনো সেখান থেকে চলে যায়নি । তার শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছিল, কিন্তু তার প্রতিশ্রুতি কখনো ম্লান হয়নি । এটি পৃথিবীর যেকোনো প্রাণীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম প্রজননকাল— প্রকৃতিতে ত্যাগের একটি শক্তিশালী প্রতীক ।

    তথ্যসূত্র: Interesting world (Facebook page)

    2
    3 Comments
Skip to toolbar