-
স্বপ্নের দিনক্ষণ
— শরীফ এমদাদ হোসেনআমাকে স্বপ্ন দেখাতে এসো না
আমি জানি স্বপ্নের কোন দিনক্ষণ নেই
ও’ জন্মেই জাগিয়ে দেয় সুখ দুঃখের অখণ্ডতা
চুরমার করে সকল অতীতস্বপ্ন দেখেই বা কী লাভ?
এই দেশ এই ভূমি এই চরাচর
ন’মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তিরিশ লক্ষ
জীবনের বিনিময়ে পাওয়া
পেলো পৃথিবীর বুকে সার্বভৌম দেশের স্বৃীকৃতি
একটি দিবস একঠি গান একটি জাতীয় পতাকা ।অথচ কী দেখছি আজ?
যারা স্বীকার করতে পারেনি স্বাধীনতা একাত্তরের
যারা ভুলে যেতে পারেনি পরাজয়ের গ্লানি
তারা, হ্যাঁ, তারাই এখন চাইছে,
নতুন গান, নতুন সংবিধান!আমি জানি স্বপ্নের কোনো ঊষাকাল নেই
রাতেই জন্ম দেয় ইচ্ছের সুখ দুঃখ, রাতেই চুরমার
আর দিবাস্বপ্নের????
_________________________________
লেখাটি গতবছর এইদিনে লেখা।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


nice