Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • পৃথিবীতে আমার কিচ্ছুটি নেই
    – শরীফ এমদাদ হোসেন

    মায়ের সঙ্গে আমার কোনো ছবি নেই
    মনের আয়নায় তাকালেই দেখি
    বরফের কালি দিয়ে আঁকা এক মুখ
    যেটি মুছতে গেলে
    আঙুলে জমে ওঠে চাঁদের দেশের ক্ষত

    মায়ের বুকের ভেতরে ঘুমিয়ে থাকা শিশুর নিঃশ্বাস
    এখনো শোনায় রাতের দেয়ালে
    আমি পাশ ফিরে শুই
    বিছানা পালিয়ে যায় অন্য গ্রহে
    ঘর গলে যায় নদীর মতো
    পাড়া ভেসে ওঠে সময়ের ঘড়ির ভেতর।

    একা একা ডুবে যাই
    কান্নার জলে তৈরি অদৃশ্য সমুদ্রে
    দুঃখের নদী গিলে খেতে খেতে
    জন্ম দেয় এই আমার মতো দুঃখী কে
    যার চোখে কোনো নক্ষত্র নেই
    শুধু শূন্যতা আর সামনে ভাঙা আসমান….

    মা নেই তো—
    পৃথিবীতে আমার কিচ্ছুটি নেই।

    3
    3 Comments
Skip to toolbar