-
স্বপ্নের অমৃত ফুল
~ শরীফ এমদাদ হোসেনমানুষ হতে না পারা হাত দু’টি
হঠাৎই গজিয়ে উঠল কুয়াশার লণ্ঠনে
তার আলোয় দেখা যায়
কঙ্কালেরা ভোরের মাঠে গাইছে মেঠো সঙ্গীতস্বপ্ন না ছোঁয়া চোখ দু’টি
বয়ে নিয়ে চলেছে নীল নদীর ধুলো
যেখানে জলের ভেতরই লুকিয়ে আছে
অগ্নিদগ্ধ সূর্যের পিঠে ফাটল ধরা বীজঅচ্ছুত শব্দের পাশে দাঁড়িয়ে আছে সভ্যতা
তার শরীরে আজ আর কোনো মারী ও মড়ক নয়
অদৃশ্য গাছেরা মৃত মানুষের বুক থেকে
জন্ম দিচ্ছে নতুন কিশোলয়চাকার ঘূর্ণি যখন থেমে যায়
তখনই মাঘের কুয়াশা ভেঙে ফেলে সময়ের আয়না
আর সে আয়নায় দেখা যায়
জোছনা ফেরারি নয় বরং একটি জ্বলন্ত প্রজাপতি
যে গাছেদের অন্ধকার চিবিয়ে খাচ্ছে ধীরে ধীরেমানুষের দগ্ধ আগুন ও সখ্যতার ভগ্নস্তূপ
সব মিশে যায় রাতের আঁধারে
তবুও একদিন সূর্য উঠবে
সেই সূর্য হবে লোহিত রক্তের গোলক
যে গোলকের ভেতর ফোটে স্বপ্নের অমৃত ফুল3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


স্বপ্ন, মৃত্যু, সভ্যতা, এবং পুনর্জন্মের মধ্যে এক ধরনের চক্রাকার সম্পর্ক চমৎকারভাবে তুলে ধরেছেন। অসাধারন