Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • শৈশবের ঘুমন্ত মুখ
    ~ শরীফ এমদাদ হোসেন

    হঠাৎ একদিন আমার মাথার ভেতর খুলে গেলো
    এক চলন্ত সিঁড়ি
    যার প্রতিটি ধাপে বসে আছে অনেক অচেনা মুখ
    আমি নামতে চাই, কিন্তু প্রতিটি ধাপ
    আমাকে গিলে খায় অন্য জনমে, অন্য শিহরণে

    অদূরে কেউ ছায়ার মত দাঁড়িয়ে আছে
    যার দেহ নেই
    শুধু চোখ থেকে চুইয়ে পড়ছে ভাঙা রোদ
    যেন গলিত কাচের মত গলে যাচ্ছে
    শহরের সমস্ত স্মৃতি, ভালোবাসা

    আমি জিজ্ঞেস করলাম—
    আমাদের হারানো শৈশব কোথায়?
    আকাশ নেচে উঠলো…
    দেখলাম, সেখানে ঝুলে আছে
    এক ঝাঁক মৃত প্রজাপতি
    তাদের ডানায় উল্টো অক্ষরে লেখা
    আমাদের গ্রামের নাম শ্রীরামকান্দী
    খেলার মাঠ ঘোষেরঘাট

    আমি দৌড়াতে চাই গ্রামের দিকে
    কিন্তু গ্রামের সে মাটি হঠাৎ সমুদ্র হয়ে যায়
    যে সমুদ্র সুখ দুঃখের স্মৃতিতে ভরা
    যে সমুদ্রের ঢেউ আগামীর পথে দিশেহারা
    আর তার ভেতরেই ভেসে ওঠে আমাদের
    শৈশবের ঘুমন্ত মুখ।

    4
    3 Comments
Skip to toolbar