Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • কী করে এখান থেকে যাবো?
    ~ শরীফ এমদাদ হোসেন

    এখনো জানি না আকাশে কত পাখি ওড়ে
    কী তার নাম-ধাম, বংশ পরিচয়
    এখনো চিনি না অনেক বৃক্ষ, লতাপাতা ফুল-ফল বাগানের রঙিন প্রজাপতি দল
    কী করে এখান থেকে যাবো?

    এখনো জানি না ধানের নামতা, কস্তুরি ঘ্রাণ
    বৈশাখ কিংবা কার্তিকের গান
    এখনো দেখিনি নারকেল নাড়ু, পৌষের পিঠেপুলি
    নরম রোদের দাম
    চলার পদধ্বনি আমি কী করে বাড়াবো?

    এখনো জানিনা নদীর জোয়ার, উজানের টান
    কোনঘাটে কার মিতালি?
    এখনো জানিনা শরৎ শরীর জুড়ে
    কেন এতো উৎসব
    কেন ফোটে কাশফুল, মেঘের ভেলায় ভাসা
    আকাশের সৌরভ
    শোভাহীন কী করে হৃদয় জুড়াবো?

    এখনো জানি না কী মিছিলে কী স্লোগানে
    সুর হলে তাল হলে
    এক হয়ে দেবে সাড়া এ দেশের লোক
    জানি না এখনো আমি কী করে কাটাবে দেশ
    এতো হানাহানি কাটাকাটি মৃত্যুর শোক?

    কেন এতো হিংসাদ্বেষ ক্ষমতা কি সবশেষ?
    মানবিক ভাবনাটা ভাবো
    দুহাতে সরায়ে খরা ক্ষুধামুক্ত বসুন্ধরা
    না দেখে এখান থেকে কী করে বা যাবো?

    3
    2 Comments
Skip to toolbar