-
বন্দী সন্তানের মা
– শরীফ এমদাদ হোসেনদরজার চৌকাঠে বসে আছে দিন
আদালত পাড়ায় হেঁটে হেঁটে ফাটল ধরেছে পায়—
যেখানে জন্ম নিত আশা,এখন সেখানে গজায় না ঘাস
ভরা বর্ষাও পারেনি দিতে জলের যোগান।মা— একটানা হাঁটছেন
মেঘের ভিতর দিয়ে যেন কাঁটা বুনে চলেছেন
নিজেই নিজের পায়।
চোখের কোণে একটুকুও জল নেই আর
শুধু দু’ঠোঁট নড়ে… আলতো করে,
যেন যাকে শুনাতে চায়, সে-ই শোনে নিবিষ্টতায়।গারোদের অন্ধকার জানালা দিয়ে
এক ফালি আলো যখন পড়ে ছেলের কপালে,
সে জানে, এই আলোটা পাঠিয়েছে তার মা।রাষ্ট্র কিছু জানে না
তাদের জানার দরকারও নেই
তারা কেবল ফাইল উল্টায়—
ধরে ধরে গারদে পোরে
আর প্রতিশোধের আগুনে নিরীহ পোড়ায়।ব্যর্থ মনোরথে প্রতিদিন ফিরে আসে মা
ঘরের জানালায় হাত রেখে তাকিয়ে থাকে পশ্চিমে
যেখানে সূর্য ডোবে
আর রাষ্ট্র অন্ধ হয়ে যায়।
_______________________________________
০৪-০৮-২০২৫2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


দরজার চৌকাঠে মা, রাষ্ট্রের নীরবতা, প্রতিশোধের আগুন — সব মিলেই একটি ঝড়ো কাব্য।