Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • শেষবারের মতো
    – শরীফ এমদাদ হোসেন

    মৃত্যু কি আসে ধ্বংস হয়ে?
    না কি খুব সাদামাটা কোনো লোকাল ট্রেনের মতো
    যার কাঁচপাট ভাঙা, কাগজে মোড়া জানালায়
    পেছনে থাকে শুধু ধুলোর পথ?

    আমি দাঁড়িয়ে আছি সাত নম্বর প্ল্যাটফর্মে
    বেলুন বিক্রেতা পিছু হটছে
    যার কাছ থেকে একসময় গোলাপ কিনতাম
    সে আর এখন আসে না।

    হাতে টিকিট নেই
    মাথায় কাঁধে কিচ্ছু নেই—
    শুধু জামার ভেতর চুপ করে থাকা শীর্ণকায় মানুষটি জানে না, কার গন্তব্য কোথায়?

    ঘণ্টাধ্বনি বেজে ওঠে
    একটা নেকড়ের মতো হাওয়া ছুটে আসে
    পিছন ফিরে দেখি—
    বেঁচে থাকা কেউ ডাকছে না….

    ট্রেন আসে
    জানালার ধারে নেই কোন আসন ফাঁকা
    তবু উঠি, দাঁড়িয়ে থাকি দরজায় হেলান দিয়ে
    আর ভাবি, এই ট্রেনটা কি
    শেষবারের মতো আমাকে কোথাও নিয়ে যাবে?

    3
    3 Comments
Skip to toolbar