-
এ আমার দৃঢ় বিশ্বাস
~ শরীফ এমদাদ হোসেনআসেপাশে আপাতত কোনো প্রিয়জন নেই
রাষ্ট্রের এই দুরারোগ্য ব্যাধির কবলে পড়ে গা ঢাকা দিয়েছে সবাই।
কারো ঠাঁই কয়েদখানায়
কেউ কেউ বেঘোরে ঘুমিয়েছে সংক্ষিপ্ত কামরায়।আমি এক অসচ্ছল শব্দের চাষী, যাচ্ছি না কোন রেস্তোরাঁয়, পড়ে আছি ছিলাম যেমন
বিভক্ত মনকে পারছি না লাগাতে জোড়া
খুব ভোরে আলোর চমকানি নিয়ে পূর্ব রাঙলেও
পারছি না রাঙাতে এ মন।মাইকে ঘোষণা আসে, ‘মরে গেছে
বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দিলু’
কষ্ট লাগা সন্ধ্যায় তাকে মনে মনে বলি,
হায়েনারা এনেছে দুর্গম অন্ধকার,
ওরা নাকি হেরে যাওয়া প্রেতাত্মা রাজাকার,
মেটিকুলাস প্লানে জেগেছে আবার।এই রাত জাগা ভয় জাগা অন্ধকারে
ওরা কী সত্যি ই ইজারা দেবে দেশ মাটি মানুষ
নাকি, বন্দীত্বের শৃংখলে আবদ্ধ করবে আবার?এদিকে মুক্তির গান গেয়ে আজ জাগে না সৈনিক
বাজে না বিপ্লবী গান এদিক সেদিক
দেখায় না স্বপ্ন কোন কমরেড
দিচ্ছে না হাক!
এ কোন পড়ম্ত সময়? আমার অন্তরে বিপুল বিস্ময়।জানি আমি,
কবি কখনো নিরাশার বশতে করে না বাস
সময় ফিরবে একদিন, আলোও আসবে এ আমার দৃঢ় বিশ্বাস।1 Comment
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


বর্তমান বাংলাদেশের রাজনৈতিক হতাশা, সামাজিক আতঙ্ক এবং বিচারহীনতার বিরুদ্ধে এক শক্তিশালী এবং অপরিহার্য কাব্যিক প্রতিবাদ।