-
আমরা পারিনি
~ শরীফ এমদাদ হোসেনমা বললেন, মিছিলে যা,
আমরা মিছিলে যাই, মিটিংয়ে যাই
এক একজন দেশপ্রেমিক হয়ে ঘরে ফিরি
সেই ছোট্ট বয়সে বাবলু স্যার একখান হোগলার পাটিতে লেখা প্লাকার্ড দিয়েছিলো আমাকে
আকাশের দিকে উঁচু করে আমরা মিছিলে গিয়েছিলাম। সে কি আগুন ঝরা কথামালা!মা নেই, দূর আকাশের তারা
বাবলু স্যারও বেঁচে নেই আজ
অথচ স্যারের লেখা প্লাকার্ড আর আমার বালক মনে রেখাপাত করা সেই অনুভূতি
প্রায় অর্ধশতাব্দী পার হলেও জ্বলজ্বল করছে মনের ভেতর।
এখনো মনে মনে আওড়াই দুর্দান্ত সে স্লোগান
করি দেশদ্রোহীর মুণ্ডপাত
তবে কি সে স্লোগান মিছিল মিটিং বৃথা ছিলো এতোকাল?অগুনতি মানুষের আত্মত্যাগ, রক্তাক্ত রাজপথ
আজও পবিত্র করতে পারেনি মন
বিতর্ক, বিভেদের দেয়ালে আছাড় খেয়ে
দেশ আজ ডুবে আছে এক অন্ধকার কারাগারে
বিষাক্ত হায়েনা ছোবলে।দেশ বিদেশের মানুষ পৃথিবী উন্নতি করে, সমৃদ্ধ করে
সুন্দর ভবিতব্য তৈরী করে
আমরা পারিনি
এখন বুঝলাম আমরা মানুষ হতেও পারিনি
হয়েছি জানোয়ার বিশেষ
মানুষ নামের এই জানোয়ারগুলোর এতোদিনে
সত্যি ই এক একটা লেজ গজানোর প্রয়োজন ছিলো।3 Comments
Friends
সিরাজুল ইসলাম
@sherajulislam
naznin shamim
@nazninshamim
Kazi Adam
@kaziadam
তিতা ফুল
@nadia1
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
শাহ্ সাকিরুল ইসলাম
@shahsakirulislam
Ajharul Islam Talha
@ajharulislamtalha
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera


এক গভীর জাতীয় ক্ষোভ, নিষ্ফল আত্মত্যাগ এবং চরম মোহভঙ্গের প্রতিচ্ছবি।