-
কীভাবে জানাই
– শরীফ এমদাদ হোসেননদীর চেয়েও ভালো যদি হয় প্রেম
স্বপ্নের চেয়েও আগে যদি হয় দেখা
স্রোতের চেয়েও বেঁকে যায় যদি মন
কিভাবে পাঠাবো ছুঁয়ে থাকা সেই লেখা !!কিভাবে জানাই এতো শুভ প্রীতি রাত
দু’জনে মেলাই দুই হাতে দুই হাত।ফুলের চেয়েও লাগে যদি তার ঘ্রাণ
আকাশ থেকেও নীল হয় তার চোখ
ভোরের থেকেও ফোটে যদি মুখে আলো
কখনো চাবো না এই প্রাণে কোনো শোকমেঘের ভেলায় ভেসে ভেসে গাবো গান
আমরা হবো যে এক দেহ এক প্রাণ।পাখির থেকেও সাধ ওড়ে ওই দূরে
রাতের বাসরে প্রিয় চাঁদ উঁকি মারে
শিশির থেকেও স্মৃতি রেখা খুব করে
সকল সময় পার হবো সিঁড়ি ধরে।
_________________________________2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


প্রিয়জনের প্রতি মুগ্ধতা ও গভীর অনুভূতির উচ্ছ্বাস আপনার কবিতাকে প্রাণবন্ত করে তুলেছে।