-
❑❑ তুমি
— শরীফ এমদাদ হোসেনতুমি উপকূল। আরেকটা শহর।
অর্ধেক ডোবা রিকশার চাকা। নোনা। নরম।
তুমি ভিজে পত্রিকার শেষ পাতায় আটকে থাকা খবর।
বৃষ্টির রাতে অঘোষিত বিদ্যুৎ বিচ্ছিন্নতা।তুমি তিলোত্তমা। তিলে তিলে হারানো নিদ্রা।
তুমি কারও কণ্ঠে না-বলা “থেমো না”
যা বারান্দার বাতাসে ঘুরে বেড়ায় বহুদিন।তুমি একটা ফাটা বাঁশি আর ভেতরকার বাতাস।
বাজে না, তবু শব্দের জন্ম দেয়।তুমি ভুলে রাখা প্রশ্নপত্র।
বোর্ডের কোণে চকচকে নাম
যা শিক্ষকও উচ্চারণে ভয় পায়।তুমি দুপুরের চায়ের পেয়ালা
জল নয়, কিন্তু পিপাসা।
তুমি সেই কূপ, যেখান থেকে কেউ জল তোলে না।তুমি হলুদ গলির শেষের দোকান
যেখানে আজও বিক্রি হয় শৈশব
যেখানে আজও হাসাহাসির দরদাম হয়তুমি আমার নিশ্বাসের পাশে রাখা নীরবতা
সেই শব্দ,
যা মুখে এলে কবিতা হয়ে যায়।4 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


অপূর্ব।