Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    7 months, 2 weeks ago

    দাদুর চিরচেনা পথ💦
    -জাহিদুল জামি।

    এই চিরচেনা পথ, এই আকাশ, এই বৃক্ষরাজী—
    সবাই আমায় চেনে,
    দাদু,আমায় বড্ড ভালোবাসতো।
    কিন্তু আজ সে নীরব,
    আজ সে জানে—যাকে দেখতে পেত প্রতিদিন,
    সে আজ এসেছে দেরিতে।
    💦
    দাদু ফোন করত প্রতিদিন,
    তার কাঁপা গলায় বলতে
    “আয় দাদুমনি, আয়, আমায় দেখে যা।”
    আমি বলতাম—“আসব দাদু, অপেক্ষা করো।”
    আর সময় চলে যেত বিষণ্ণ প্রহরে,
    দুই প্রান্তের অপেক্ষা মিলত না কখনো।
    দাদুর অপেক্ষা সে অনেক কষ্টের আবেগের।
    💦
    আজ এসেছি সত্যি,
    এই বাঁকা ইটবিছানো পথে,
    এই ছোট্ট গাঁয়ের পথে
    যেখানে বাতাসেও দাদুর স্নেহ লুকিয়ে আছে।
    বাড়ির সামনে আর নেই সেই চেয়ার,পানের বাটা।
    নেই সেই মৃদু কাশি,
    নেই পান চিবানো হাসির কোমল সুর।
    💦
    বাড়ির সামনে কবরে শায়িত আমার দাদু….
    “ধরার মানুষ নই আমি আজ
    মাটির প্রাসাদে রয়েছি শোয়া,
    কে যাও পথিক!ক্ষনিক দাঁড়াও
    আমায় করো একটু দোয়া”।
    💦
    এই আকাশ আজ ভারী,
    এই বাতাসে আছে অচেনা গন্ধ,
    এই বাঁশবাগান ফিসফিস করে—
    “তুমি দেরি করেছো,
    তোমার দাদু আর অপেক্ষা করে না সেই চির চেনা পথে”।
    💦
    বহু বছর কেটে গেছে,
    আমি এখন যুবক,
    তবুও মনে পড়ে—
    দাদুর সেই হাতের ছোঁয়া,
    যেখানে ছিল আকাশের মতো শান্তি,
    আর একটুকরো অনন্ত আশ্রয়
    💦
    আজ সে শুয়ে আছে বাশবাগানের পাশে,
    চিরনিদ্রার শীতল ছায়ায়
    আমি দাঁড়িয়ে শুধু ভাবি,
    সময় কতটা নিষ্ঠুর,
    সে যাকে আমি ‘দাদু ভাই’ বলতাম,
    সে এখন শুধু নীরব দর্শক,
    “দাদু আমি এসেছি তোমার কাছে, তুমি কি দেখতে পাও আমায়”?
    এখন আমি এক দর্শক,
    যে এখনও খোঁজে ভালোবাসার যুক্তি,
    এক অনন্ত অচেনা আকাশের নিচে অসীম দিগন্তের পানে…..
    ১৭ অক্টোবর ২০২৫

    3
    1 Comment
    • জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যখন আমাদের ভালোবাসা থাকে, সময়ও থাকে, কিন্তু আমরা সঠিক সময়ে সেই ভালোবাসার কাছে পৌঁছাতে পারি না।

Skip to toolbar