-
অসামর্থ্য আমারই
– শরীফ এমদাদ হোসেনঅসামর্থ্য আমারই
নিজেরই হাত কেটে বানিয়েছি ফুলদানী
তাতে জল নয়, জমেছে ধুলা
আর কিছু কান্না নীরবে নিশ্চুপের।যে আয়নায় নিজেকে দেখতাম
সে আজ দেয়ালে ঝুলে আছে উল্টো হয়ে
মুখ দেখলেই দেখি অন্য কেউ
সম্ভবত আমি-ই
অথবা আমার অনুতাপের প্রতিরূপ।শহরের রাত্রিতে কুকুরের ডাক
এখন কবিতার চেয়ে বেশি সত্য
আর বিজ্ঞাপনের নীয়ন আলোয়
প্রেম মানে এখন
বেচাকেনার গন্ধে ভেজা দেহের উষ্ণতা।অসামর্থ্য আমারই
যে বৃক্ষ একদিন ছায়া দিতো
তাকে কেটে বানিয়েছি নিজের দাহের কাঠ।
তবু আগুন ধরাতে পারিনি
কারণ চোখে তখনও বাকী ছিলো একফোঁটা জল।1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


আত্ম-ধ্বংস, অনুশোচনা এবং জীবনের চূড়ান্ত ব্যর্থতার এক মর্মস্পর্শী স্বীকারোক্তি।