-
রুজি রোজগারের গান
— শরীফ এমদাদ হোসেনপ্রতিদিন সকালে
আমরা জাতীয় সঙ্গীতের বদলে গেয়ে যাই
রুজি রুটি রোজগারের গানআমাদের চোখের নিচে গজিয়ে ওঠে শপথবাক্য
ঘাম শুকোয় পতাকার ছায়ায় আর মশারির ভেতর জন্ম নেয় একটি নতুন সংবিধান—
যার প্রথম লাইন: “তুমি চুপ করে থাকো।”টেলিভিশনের পর্দায়
একজন মৃত নেতার প্রতিদিন আবার মৃত্যু হয়
তবু তার ঠোঁট থেকে ঝরে পড়ে এখনো দেশের কল্যাণ।শহরের একপাশে এক বৃদ্ধা এখনো তার ছেলের ছবি ইস্তেহারে আটকে রাখে
আরেকপাশে শিশুরা গণিতের খাতায় শিখছে
“মানুষ = প্রকল্প + অনুমোদন।”রাত হলে,
বাতাসে ভেসে আসে হালকা এক ঘোষণা—
“দেশ এখন ঘুমোচ্ছে, অনুগ্রহ করে কোনো প্রশ্ন করবেন না। কোন স্বপ্নও দেখবেন না।”তবু এক ছেঁড়া ব্যানারের নিচে একা এক তরুণ দাঁড়িয়ে থাকে
তার চোখ থেকে ঝরে পড়ে অক্ষর
আর শেষ অক্ষরটি মাটিতে পড়ার আগে বলে,
“আমি আজও উচ্চারণ করতে পারিনি আমার নাম।”2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 October 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!