-
ফিরবো নিশ্চয়ই
– শরীফ এমদাদ হোসেনরাত নেমেছে, চারদিক অন্ধকার
আমি দাঁড়িয়ে আছি পরিত্যক্ত বন্দরে
জলের বুক থেকে উঠে আসে নামহীন আওয়াজ
যেন হারানো জাহাজেরা ডাকছে সমুদ্রের দিক।দূরে আলো জ্বলে আর নেভে
কোনো নাবিক হয়তো ভুল করে ফেলেছে দিক
অথবা খুঁজছে সেই পাথুরে তট
যেখানে একদিন আমি রেখে গিয়েছিলাম একটি কবিতার খাতা।বাতাসে লবণ
কোথাও বাজছে নাবিকের মৃত বাঁশি
তাকে আর কে শুনবে এখন?
সমুদ্র কেবল জানে
কত মৃত স্বপ্ন ভেসে যায় জোয়ারের জলে
কত জীবন মিশে যায় কেবল একটি শব্দের প্রতিধ্বনিতে—
“ফিরব নিশ্চয়ই”ফেরে না কেউ—শুধু জলে রয়ে যায়
কিছু অক্ষর, ভাঙা হাল, ছেঁড়া পাল
আর একজন কবির নীরব কান্নার স্বাক্ষর।3 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


দূরে আলো জ্বলে আর নেভে