Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • ঘড়ি
    – শরীফ এমদাদ হোসেন

    দেয়ালের ঘড়িটা অনেক পুরোনো
    একসময় সেকেন্ডের কাঁটা গুনত আমাদের নিঃশ্বাস।
    আহা! সেই কতকালের পুরোনো ঘড়ি!

    রোজ দুপুরে মা দিতেন চুলোয় আগুন
    বাবা বলতেন— “সময়কে আটকানো যায় না।”
    তারপর একদিন থেমে গেল টিকটিক শব্দ
    কেউ আর চাবি চেপে ঘোরায়নি কোনোদিন।

    তবু মাঝরাতে কখনো
    ঘরের ভেতর হালকা টিকটিক শোনা যায়
    যেন কেউ অন্ধকারে সময় মাপছে আবার
    কিংবা কোনো অদৃশ্য হাত
    ঘড়িটাকে জাগিয়ে তুলছে আমাদের ঘুমের ভেতর।

    উঠে দেখি, ঘড়ির কাঁটা ঠিক বাবার সময়েই থেমে আছে
    বারোটা বেজে পাঁচ।
    যেভাবে এক একটি মুহূর্ত চিরতরে দাঁড়িয়ে থাকে
    সময়ের মধ্যেও সময়ের বাইরেও।

    4
    3 Comments
    • সময়কে আটকানো যায় না।”

    • কখনো কখনো বাহ্যিক সময়কে অস্বীকার করে কেবল হৃদয়ের স্মৃতি চিরন্তন হয়ে ওঠে

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar