Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • যে আসে সে আর
    ~শরীফ এমদাদ হোসেন

    মৃত্যু মানে কি অবসর নয়?
    হয়তো, হয়তো-বা নয়, অন্যকিছু….

    সদর দরজায় সকল সময় মৃত্যুর যাওয়া আসা
    রাস্তা পেরোলেই সন্ধ্যা নামে
    স্বর্গ চেনা নেই, নরকের লাল ঘোড়া নিত্য ছোটে
    চোখের ভেতর
    মানুষ বোঝেনা মানুষের কর্তৃত্ববাদ
    কখনো মনেও করেনা সেই অবসম্ভবী ডাক।

    জীবন ফুরিয়ে যায়,
    মহাকাল এগোলেও যায় না ফুরিয়ে….
    কেবল চাঁদ ওঠে, ডোবে আর আঁধার রাতের সীমানা দেখায়
    ভাঙনের তীব্রতা নিয়ে এ ব্রহ্মাণ্ড আবার গড়ে
    কেবল যে আসে সে আর কখনো আসে না ফিরে।

    3
    2 Comments
Skip to toolbar