Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • পথ
    — শরীফ এমদাদ হোসেন

    গ্রামের দিকের সেই কাঁচা রাস্তা
    বৃষ্টিতে ধুয়ে গেলে কাদা আর ধুলো মেশে একসাথে
    মানুষ গরু মোষ ছাগল ভেড়ার পালের পায়ে হাঁটা পথ

    যে ছেলেটা প্রতিদিন স্কুলে যেতো উলঙ্গ পায়
    হাতে খাতা, চোখে সকালবেলার রোদ
    সে বুঝি আজও হাঁটে সেই পথে—
    শুকিয়েছে তার পায়ের ছাপ, তবুও যে অদৃশ্য নয়!

    বৃদ্ধ বটগাছটা এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে
    পথের ধারে শালিক ডাকলে মনে হয়
    কেউ যেন আসছে ফিরে… অনেক বছর পর।

    সে আজ দূরের শহরে—জুতোয় জমে না ধুলো
    মাঝরাতে খুললে জানলা
    বাতাসে ভেসে আসে সেই রাস্তার গন্ধ
    আর দূর থেকে কারও কণ্ঠ বলে ওঠে—
    ‘ফিরে যাও, পথ এখনো চিনে রাখে তোমার নাম।’

    3
    2 Comments
Skip to toolbar