Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • উষ্ণতা
    — শরীফ এমদাদ হোসেন

    লোকে বলে, যে দ্বিধাচ্ছন্ন কুয়াশায় ঢোকে
    সে নাকি পথ হারায়
    আমি কিন্তু কুয়াশার ভিতর দিয়ে
    তিনটা সকাল টেনে এনেছি

    একটা দুপুরে নিজের ছায়ার গলা ধরে
    বলেছিলাম, তুই কি সত্যিই আমার?
    ছায়া কিন্তু হাসেনি, শুধু একটু কেঁপেছিল

    আমি জানি,
    মেঘের ভিতরে বজ্রপাতেরও একাকিত্ব থাকে
    তবু আমি হেঁটেছি
    নিজের জ্বলন্ত পায়ের শব্দ শুনে

    ভালোবাসা একদিন এসে বলেছিল,
    তোমার বুকের ভেতর অনেক বেশি শূন্যতা
    আমি উত্তর দিইনি
    কারণ শূন্যতারও তো নিজস্ব উষ্ণতা আছে।

    4
    4 Comments
    • কুয়াশায় নিজেকে জড়িয়ে সম্মুখে অগ্রসর হতে হবে রৌদ্রের আলীঙ্গনে -শুভকামনা

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবিতাটি শূন্যতাকে (শূণ্যতা/খালিভাব) ঘাটতি এবং শীতলতার উৎস থেকে উষ্ণতার এক অনন্য, আত্মনির্ভরশীল উৎসে (উষ্ণতা) সফলভাবে রূপান্তরিত করে। এই রূপান্তরই হলো এই রচনার মূল সৌন্দর্য, যা ইঙ্গিত দেয় যে প্রকৃত অভ্যন্তরীণ শান্তি ও আরাম বাহ্যিক পূরণ (যেমন ভালোবাসা) এর মাধ্যমে নয়, বরং নিজের একাকীত্বকে গ্রহণ ও আলিঙ্গন করার মাধ্যমেই খুঁজে পাওয়া যেতে পারে।

    • আপনার কবিতাটি গভীর দার্শনিক ভাবনা এবং ব্যক্তিগত উপলব্ধির এক অসাধারণ মিশ্রণ।

Skip to toolbar