Profile Photo

আয়েশা সিমাOffline

  • Ayesha-Sima
  • Profile picture of আয়েশা সিমা

    / প্রত্যহ প্রতীক্ষা /
    //আয়েশা সিমা//
    ……………………….
    ভেবেছিলাম এ বর্ষা পেরুলে কথা রাখবেন
    ভেবেছিলাম গ্রীষ্ম শেষে ফিরে আসবেন
    ভেবেছিলাম শীতের শিশির মাখা ঘন কুয়াশা মাড়িয়ে
    বসবেন, একটু রোদ মাখবেন।
    শীত মৌসুমে কত বক্তা আসেন জাঁকজমক প্যানেলে কত কথা ধ্বনিত হয়,ভেবেছিলাম আপনি এবার আসবেন।
    গোল টেবিল, দেশ টেবিল,আমিত্বের টেবিল কত আলাপন আপনাকে নিয়ে ভেবেছিলাম আপনি থাকবেন।

    কত কমিটি,কত দল, কত গোষ্ঠী, কত সাইনবোর্ড ভেবেছিলাম আপনার জন্যই তো আয়োজন, না আপনি নেই।
    প্রান্তিত জেলের কয়েকশ খামার হলো,সুই সুতায় এখন শিল্প হলো।
    কোটি কোটি পারিযায়ী পাখি দেশে ভিড়লো, অভয়ারণ্য সুন্দর অভয়ারণ্য দেশের পতিত প্রান্তর ।
    আপনি দেখতে এলেননা।
    লোকে বলে সুদিন এলো, আমরাও বলি তুলনাহীন সুদিন।
    এরপর হঠাৎ নই পরিচিত হয়ে উঠেছে নৃশংস রক্তের নরনারীর রোধন।
    এ অভয়ারণ্যে মাঝেমধ্যে শিশুর বিধ্বস্ত দেহ ফুলে ওঠে, মাতৃত্বের নিঃসঙ্গ ঘৃণ্যতা ভেসে ওঠে
    এ অভয়ারণ্যে প্রায়শ কোন মায়ের আর্তচিৎকার বুক ভেঙে যায়।
    এ অভয়ারণ্যে এখন মা ভয়ে, ফিরে আসবেতো খোকা।
    অথচ এ অভয়ারণ্যের জীব গুলো মানুষ, পরিবর্তন করে মানুষ হুঙ্কার দেই ছদ্মবেশী যেন মহাকালের মহাবীর অবশেষে ধরা দেয় এক আধিপত্যের নির্মম দাসত্ব।
    মাঠেঘাটে নদী জলে ভাসায় পুরাতন হিংস্রতার নতুন বেলা।
    ভেবেছিলাম এ বসন্তে আপনি আসবেন, না আপনি আসলেননা।
    তবে এতো পথ এত পদচিহ্ন কি শুধু দেশ জয়ের দেশদ্রোহিতা।
    আপনি আসলেননা, আপনাকে ভালোবেসে যে রক্ত হৃদয়ে বিদ্রোহে ক্ষয়েছে, তাদের কথা রাখবেননা প্রবোধ।
    তা হয়না, আপনি কথা রাখবেন।
    উপকূলীয় কাদামাটি, পাহাড়,সমতল লাউয়ের মাচা আপনার হাসি আপনার গন্ধে কামিনী বন, কানাই, হেলেঞ্চা শাখে,দূর্গম অরণ্যে বনফুল ফুটবে আপনি আসবেন সমতার ছায়ায় বেলা ফুরলো অথচ আপনি আসলেননা।
    আসন্ন এ অমাবস্যা শেষে নতুন চাঁদে পূর্নিমাতে আপনি আসবেন আশা করি আপনি আসবেন এবং আসলেন ।
    আপনি আসবেন, আপনি আসবেন আমি জানি আপনি আসবেন।

    5
    5 Comments
    • আশাভঙ্গ, গভীর প্রতীক্ষা এবং দেশের বর্তমান পরিস্থিতির বেদনাদায়ক চিত্র অসাধারণভাবে তুলে ধরেছেন

    • বাহ কি দারুণ ভাবে লিখেছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar