Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • আবারও হারিয়ে যাই
    ~ শরীফ এমদাদ হোসেন

    ভীষণ অসুস্থ আছি, বসে থাকি জানালার ধারে
    গভীর রাতে চাঁদ ওঠে,আলো আর নামে না ভেতরে।
    কে আছে আমার মতো
    নিজেকেই প্রশ্ন করে হারায় সন্ধ্যাবেলা?
    কে আছে এমন, যার নিঃশ্বাসও বেচা যায়
    এই ছু কিত কিত বুড়ি ছোঁয়া বাজারে?

    দেখি, মানুষের চোখে আজ আর পানি নেই
    সবটুকু শুকিয়েছে অসমাপ্ত হাহাকারে
    হেমন্ত আসে, মনের কড়াইতে চাপে না হেমন্ত

    যে ভালোবাসা একদিন ছিলো
    আজ সেটা বিজ্ঞাপনের মতো জ্বলে আর নেভে
    হাত ধরলেই কেউ বলে, “চলো চুক্তি লিখি।

    দেশজুড়ে এখন মায়ার চোরাবালি
    সেখানে ডুবে যায় আশা।
    অসুস্থ আমি বসেই থাকি
    অভাবের আকাশে ভাসতে থাকা এক নক্ষত্রের মতো
    প্রেমে অপ্রেমে
    আবারও হারিয়ে যাই নিজের ভেতর।

    6
    4 Comments
    • হেমন্ত আসে, বসন্ত আসে আসে মানুষের মানবিকতা যা ধীরে ধীরে ক্ষয়ে যায়

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 13 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • বিষণ্ণতা, একাকীত্ব এবং বর্তমান সমাজের প্রতি এক গভীর হতাশার মিশ্রণ

Skip to toolbar