-
আবারও হারিয়ে যাই
~ শরীফ এমদাদ হোসেনভীষণ অসুস্থ আছি, বসে থাকি জানালার ধারে
গভীর রাতে চাঁদ ওঠে,আলো আর নামে না ভেতরে।
কে আছে আমার মতো
নিজেকেই প্রশ্ন করে হারায় সন্ধ্যাবেলা?
কে আছে এমন, যার নিঃশ্বাসও বেচা যায়
এই ছু কিত কিত বুড়ি ছোঁয়া বাজারে?দেখি, মানুষের চোখে আজ আর পানি নেই
সবটুকু শুকিয়েছে অসমাপ্ত হাহাকারে
হেমন্ত আসে, মনের কড়াইতে চাপে না হেমন্তযে ভালোবাসা একদিন ছিলো
আজ সেটা বিজ্ঞাপনের মতো জ্বলে আর নেভে
হাত ধরলেই কেউ বলে, “চলো চুক্তি লিখি।দেশজুড়ে এখন মায়ার চোরাবালি
সেখানে ডুবে যায় আশা।
অসুস্থ আমি বসেই থাকি
অভাবের আকাশে ভাসতে থাকা এক নক্ষত্রের মতো
প্রেমে অপ্রেমে
আবারও হারিয়ে যাই নিজের ভেতর।2 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
আনিকা মারজান ইরা
@anikamarjanera
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মাজেদুল হক
@birohikobi
অমিত
@amitroy
Syed Farah
@syedfarah
মেহেদী হাসান
@mehadi
প্রিন্স ঠাকুর
@princetagorebd
ডাঃ এম হোসন
@mosarefhoseingmail-com


দেখি, মানুষের চোখে আজ আর পানি নেই
সবটুকু শুকিয়েছে অসমাপ্ত হাহাকারে