Profile Photo

শরীফ এমদাদ হোসেনOffline

  • Sharif-Emdad-Hossain
  • এইতো চাই
    — শরীফ এমদাদ হোসেন

    এইতো চাই কবিতায়
    দুরন্ত প্রতিবাদ
    খুঁজে নিতে জীবনের সঠিক ঠিকানা
    সচল নদীর স্রোত
    মুষ্টিবদ্ধ হাত।

    এইতো চাই, নিশ্চিত অধিকার
    সৃষ্টির সেরা হয়ে বাঁচবার
    স্বজনের প্রীতি নয়, মানবের প্রীতি নিয়ে
    নির্ভয়ে কাটাতে দিনরাত।

    এইতো চাই সমৃদ্ধির যাত্রায়
    নিজস্ব পরিচয়
    হাজার বছর ধরে
    এই বাংলার ঘরে ঘরে
    পৌঁছতে দু’ মুঠো নিশ্চিন্তার ভাত।

    এই তো চাই কবিতায়
    কেবল কষ্ট নয় বেদনা নয় দুঃখ নয়
    নয় দুঃসময়, নয় হানাহানি রক্তপাত
    সুখের সম্মিলনে চিরন্তন বসবাসে
    কবিতায় থাক অল্প কিছু অশ্রুপাত।
    ________________________________

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 November 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • সংগ্রাম, আশা এবং মানবিক মূল্যবোধের এক শক্তিশালী উচ্চারণ

Skip to toolbar